মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ে জাদুঘর করার পরিকল্পনা ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১৫:২৫

শেয়ার

ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ে জাদুঘর করার পরিকল্পনা ইরানের
ছবি: সংগৃহীত

ইরানের ইসফাহানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত একটি বিশ্ববিদ্যালয় এলাকাকে জাদুঘরে রূপান্তর করার পরিকল্পনা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রধান জাফরুল্লাহ কালান্তারি জানিয়েছেন, ধ্বংসস্তূপের ওই অংশকে যুদ্ধ জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হবে। এতে বৈজ্ঞানিক স্থাপনায় হামলার ঘটনাগুলো ইতিহাসের দলিল হিসেবে তুলে ধরা হবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে নতুন জায়গায় ভবন নির্মাণ এবং আধুনিক সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় বিশ্ববিদ্যালয়টির প্রায় ১ কোটি ১০ লাখ ডলারের ক্ষতি হয়েছে। এটি দেশের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান।

গত মার্চে চলমান যুদ্ধের সময় এই হামলা হয়। এতে শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, তেহরানসহ দেশজুড়ে ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়, আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।



banner close
banner close