রবিবার

৩ মে, ২০২৬ ২০ বৈশাখ, ১৪৩৩

পশ্চিমবঙ্গে একটি আসনের সব কেন্দ্রের ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১১:১১

শেয়ার

পশ্চিমবঙ্গে একটি আসনের সব কেন্দ্রের ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন
ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন। শনিবার (২ মে) মধ্যরাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্বাচন কমিশন জানায়, গত ২৯ এপ্রিল ওই আসনের একাধিক ভোটকেন্দ্রে গুরুতর অনিয়ম ও নির্বাচনি অপরাধের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টির বদলে ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে।

কমিশন জানিয়েছে, ফলতা আসনে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ করা হবে। সেদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৮৫টি বুথে ভোটগ্রহণ চলবে। পুনর্নির্বাচনের ফল ঘোষণা করা হবে ২৪ মে।

এদিকে ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।,



banner close
banner close