শুক্রবার

১ মে, ২০২৬ ১৮ বৈশাখ, ১৪৩৩

ফল ঘোষণায় পশ্চিমবঙ্গে সহিংসতার শঙ্কা, প্রতিরোধে অমিত শাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে, ২০২৬ ১৭:১২

শেয়ার

ফল ঘোষণায় পশ্চিমবঙ্গে সহিংসতার শঙ্কা, প্রতিরোধে অমিত শাহ
ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বললেও ফলপ্রকাশের পর সহিংসতার আশঙ্কা করছে। তবে এই সহিংসতা প্রতিরোধ করতে চান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ আগামী ৪ মে ফল ঘোষণার পর রাজ্যে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন, যাতে ২০২১ সালের মতো সহিংসতা না ঘটে। এরই মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচন-পরবর্তী সহিংসতা ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী দুই মাস পশ্চিমবঙ্গে মোতায়েন থাকবে। কলকাতা-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই আগেই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলায় এসেছিলেন। এছাড়া, বিজেপির পশ্চিমবঙ্গ নির্বাচনের দায়িত্বে থাকা ভুপেন্দ্র যাদব ২ মে কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে।,

শান্তি বজায় রাখতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। দলের পশ্চিমবঙ্গ পর্যবেক্ষক সুনীল বনশল আগামী দু’দিনে দলীয় নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। কর্মীদের বার্তা দেওয়া হবে, বিজয়োৎসবের নামে কোনও ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডে জড়ানো যাবে না।

রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, আমরা চাই না ২০২১ সালে আমাদের কর্মীদের ওপর যা ঘটেছিল, এবার তা কারও সঙ্গে ঘটুক। তিনি আরও জানান, নির্বাচনের ফল ঘোষণার পর থেকে সরকার গঠন পর্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে রাজ্যপাল আর এন রবির কাছেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানানো হবে।

৪ মে ফল ঘোষণাকে সামনে রেখে দুই দলই পরস্পরের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছে। অমিত শাহ সতর্ক করে বলেছেন, তৃণমূলের ‘দুষ্কৃতকারীদের’ কঠোরভাবে দমন করা হবে। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কিছু জায়গায় ‘রবীন্দ্রসংগীতের’ বদলে ‘ডিজে’ বাজবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২ মে নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল।



banner close
banner close