বৃহস্পতিবার

৩০ এপ্রিল, ২০২৬ ১৭ বৈশাখ, ১৪৩৩

তামিলনাড়ুতে থালাপাতি বিজয়ের হাতে বড় পরাজয়ের মুখে মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ১৯:১৬

শেয়ার

তামিলনাড়ুতে থালাপাতি বিজয়ের হাতে বড় পরাজয়ের মুখে মোদি
ছবি সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় জয় পেতে পারে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্তরি কাঝাঘাম (টিভিকে)। বুথ ফেরত জরিপে এমনটাই জানা গেছে।

বেশিরভা পর্যবেক্ষক সংস্থারা জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও আসামে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির জয় পাওয়ার সম্ভাবনা আছে। অপরদিকে তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দল বড় জয়ের পথে।

সংবাদমাধ্যম এনডিটিভির পর্যবেক্ষক সংস্থা ‘এক্সিস মাই ইন্ডিয়া’ জানিয়েছে, থালাপতি বিজয়ের টিভিকে ৯৮ থেকে ১২০টি আসনে জয় পেতে পারে। তার দল প্রথমবারের মতো তামিলনাড়ুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

এনডিটিভি বলেছে, যদি বুথ ফেরত জরিপের ফলাফল সঠিক হয় এবং টিভিকে ধারণার সর্বনিম্ন ৯৮টি আসনেও জয় পায়, এটি দক্ষিণাঞ্চলের রাজ্যটির রাজনীতিকে নতুন ধারার দিকে নিয়ে যাবে।,

বর্তমানে তামিলনাড়ুর ক্ষমতায় রয়েছে ডিএমকে ও তাদের মিত্ররা। যদি থালাপতির দল এতগুলো আসনে জয় পেয়ে যায় তাহলে এটি ক্ষমতাসীনদের জন্য বেশ হতাশার হবে।

তামিলনাড়ু বিধানসভার আসন রয়েছে ২৩৪টি। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে এককভাবে সর্বনিম্ন ১১৮টি আসনে জয় পেতে হবে।

বুথ ফেরত জরিপ অনুযায়ী যদিও বিজয়ের দলের সরকার গঠনের খুব বেশি একটা সম্ভাবনা নেই। তবে তিনি সেখানকার রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল তামিলনাড়ুতে নির্বাচন হয়। এটির ফলাফল প্রকাশ করা হবে আগামী ৪ মে।

সূত্র: এনডিটিভি



banner close
banner close