বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: টিআইবি কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

ওমান থেকে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ২২:৩৯

শেয়ার

ওমান থেকে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
ছবি: সংগৃহীত

ওমান সফর শেষ করে পুনরায় পাকিস্তানে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রবিবার ওমান থেকে সরাসরি ইসলামাবাদে পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার দ্বিতীয় ধাপের পথ সুগম করতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তার এই সফর।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, আরাঘচি শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। এরপর তিনি সংক্ষিপ্ত সফরে ওমান যান এবং সেখানে সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

আল–জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) আরাঘচি আবারও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে যুদ্ধ বন্ধ এবং শান্তি আলোচনার কাঠামো নিয়ে ইরানের চূড়ান্ত অবস্থান ও প্রস্তাবগুলো তুলে ধরবেন তিনি।

এরপর পাকিস্তান থেকে সরাসরি রাশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর।