শনিবার

২৫ এপ্রিল, ২০২৬ ১২ বৈশাখ, ১৪৩৩

যুদ্ধের ডামাডোল পেরিয়ে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১৫:৩৯

শেয়ার

যুদ্ধের ডামাডোল পেরিয়ে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি
ছবি: সংগৃহীত

চলতি বছর প্রায় ৩০ হাজার ইরানি নাগরিক হজে অংশ নেবেন। আগামী সপ্তাহ থেকে তাদের যাত্রা শুরু হবে বলে জানিয়েছে দেশটির হজ ও তীর্থযাত্রা বিষয়ক সংস্থা।

শুক্রবার ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের হজ ও তীর্থযাত্রা সংস্থার একটি প্রতিনিধিদল সম্প্রতি সৌদি আরবে পৌঁছায়।

তারা জানায়, প্রথম দফায় ইরানি হজযাত্রীরা ২৫ এপ্রিল মদিনায় পৌঁছাবেন। সেখান থেকে তারা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে মক্কায় গিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তবে তারা স্থলপথে না আকাশপথে সৌদি আরবে যাবেন সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইরানের হজ ও তীর্থযাত্রা সংস্থার একজন প্রতিনিধি বলেন, সৌদি কর্তৃপক্ষ একাধিকবার ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের, বিশেষ করে ইরানি হজযাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত।

সৌদি আরব জানিয়েছে, আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে তারা পুরোপুরি প্রস্তুত। তারা ইরানি হজযাত্রীদের আগমনের অপেক্ষায় রয়েছে। হজের সব আনুষ্ঠানিকতা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সৌদি কর্মকর্তারা আরও জানান, হজে আসা মেহমানদের আন্তরিকতা ও উষ্ণ আতিথেয়তার মাধ্যমে স্বাগত জানাতে তারা প্রস্তুত।



banner close
banner close