শুক্রবার

২৪ এপ্রিল, ২০২৬ ১০ বৈশাখ, ১৪৩৩

পাথর নিক্ষেপের অভিযোগে কিশোরকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ২৩:৩৩

শেয়ার

পাথর নিক্ষেপের অভিযোগে কিশোরকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি অভিযানের সময় গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত কিশোরের নাম ইউসুফ সামেহ শুইয়্যেহ।

এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, অভিযানের সময় এক ব্যক্তি সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে, যা তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত হয়।

আইডিএফ জানায়, এরপর সন্দেহভাজন গ্রেপ্তার প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং একপর্যায়ে সেনারা গুলি চালায়। এতে একজন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর তারা জেনেছে বলেও উল্লেখ করা হয়।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরায়েলিদের বিরুদের ফিলিস্তিনিরা স্লোগান দেন। তবে অভিযান থামায়নি দখলদার বাহিনী। তারা জানিয়েছে, এ অভিযান চলমান প্রক্রিয়ার অংশ।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসার সময় হিজবুল্লাহর দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। এ দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, আইনাতা শহরে ঘটনাটি ঘটে। যা বিন্ট জেবেইল এলাকার কাছে অবস্থিত।

আইডিএফের ভাষ্য অনুযায়ী, কমান্ডো ব্রিগেডের সদস্যরা এলাকায় মোতায়েন ছিল। এ সময় তারা দুইজন সশস্ত্র ব্যক্তিকে সেনাদের দিকে অগ্রসর হতে দেখে। বিষয়টি তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত হয় এবং তাদের গুলি করে হত্যা করা হয়।



banner close
banner close