হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখা যে কোনো নৌযান দেখলেই গুলি চালিয়ে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।
এতে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির পানিতে মাইন বসাচ্ছে— এমন যে কোনো নৌকা, যত ছোটই হোক, গুলি করে ডুবিয়ে দিতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি।
পাশাপাশি, এ বিষয়ে কোনো ধরনের দ্বিধা থাকবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প দাবি করেন, মার্কিন মাইন অপসারণকারী জাহাজগুলো বর্তমানে প্রণালিতে মাইন পরিষ্কারের কাজ করছে।
উল্লেখ্য, ৮ এপ্রিল থেকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরানের মাঝে যুদ্ধবিরতি শুরু হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি অবরোধ আরোপে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে।
আরও পড়ুন:








