বৃহস্পতিবার

২৩ এপ্রিল, ২০২৬ ১০ বৈশাখ, ১৪৩৩

লেবাননে সম্পদ লুট করছে ইসরাইলি সেনারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ১৫:০০

শেয়ার

লেবাননে সম্পদ লুট করছে ইসরাইলি সেনারা
ছবি সংগৃহীত

ইরান যুদ্ধ শুরুর পর লেবাননে নতুন করে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। হিজবুল্লাহ সেনাদের লক্ষ্য করে হামলার নামে বেসামরিক নাগরিকদের ওপর চলছে হত্যাযজ্ঞ। শুধু তাই নয়, দখলদার সেনারা ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ সম্পদ লুট করছে।

এমনটাই জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ।

দক্ষিণ লেবাননে অবস্থানরত সূত্রগুলো জানিয়েছে, লুট হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে মোটরসাইকেল, টেলিভিশন, চিত্রকর্ম, সোফা ও কার্পেটসহ বিভিন্ন মূল্যবান জিনিস।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, মাঠপর্যায়ের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ উভয় কর্মকর্তাই এ বিষয়ে অবগত থাকলেও লুটপাট বন্ধে কার্যকর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদিও ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা এ ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, সেনারা চুরি করা জিনিসপত্র নিজেদের যানবাহনে তুলছে এবং তা লুকানোরও কোনো চেষ্টা করছে না।

একজন সেনা বলেন, এটা অবিশ্বাস্য মাত্রায় ঘটছে। কেউ কিছু পেলেই—টিভি, সিগারেট, যন্ত্রপাতি বা যা-ই হোক—তা সঙ্গে সঙ্গে নিজের গাড়িতে তুলে রাখছে বা আলাদা করে রাখছে। এটা গোপনে নয়, সবাই দেখছে এবং বুঝছে।’



banner close
banner close