ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ কবে শেষ হবে, সে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন নির্ধারণ করেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে স্পষ্ট করেছেন, যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নির্ধারণ করবেন।
আজকের কিছু সংবাদ প্রতিবেদনে বেনামি সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছিল যে ইরানকে ৩ থেকে ৫ দিনের একটি সময়সীমা দেওয়া হয়েছে। তবে এই দাবি নাকচ করে দিয়ে লেভিট বলেন, এ ধরনের কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের তথ্য সত্য নয়।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র একটি স্থায়ী শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট এখন সেই প্রস্তাবের বিষয়ে ইরানের নেতাদের কাছ থেকে একটি ‘ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া’ বা সম্মিলিত উত্তরের অপেক্ষায় রয়েছেন।
মূলত ইরানের পক্ষ থেকে আসা সেই প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: আলজাজিরা।
আরও পড়ুন:








