বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

খুব শিগগিরই শান্তি আলোচনা —সম্ভবত শুক্রবার; ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ২১:৩৬

শেয়ার

খুব শিগগিরই শান্তি আলোচনা —সম্ভবত শুক্রবার; ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা খুব শিগগিরই—সম্ভবত শুক্রবারের মধ্যেই—আবার শুরু হতে পারে।

বুধবার তিনি নিউ ইয়র্ক পোস্টকে বলেন, নতুন করে আলোচনা শুরু হওয়ার ‘ভালো খবর’ শোনা যেতে পারে।

পাকিস্তানের সূত্রগুলোও জানিয়েছে, তারা তেহরানের সঙ্গে ইতিবাচক মধ্যস্থতা করছে এবং আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নতুন শান্তি আলোচনার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প একটি বার্তায় বলেন, ‘এটা সম্ভব।’

এর একদিন আগে তিনি ঘোষণা করেছিলেন, ইরানের অভ্যন্তরীণ বিভক্ত নেতৃত্ব একটি ‘ঐক্যবদ্ধ প্রস্তাব’ তৈরি করতে পারা পর্যন্ত যুক্তরাষ্ট্র বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে।