মার্কিন নৌবাহিনীর একাধিক ‘হুমকি’ ও অবরোধ প্রচেষ্টাকে উপেক্ষা করে ইরানি তেলবাহী জাহাজ ‘সিলি সিটি’ নিরাপদে দেশের জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি।
দ্য ডনের বরাতে জানানো হয়েছে, ইরানি নৌবাহিনীর নিরাপত্তা প্রহরায় জাহাজটি আরব সাগর অতিক্রম করে গত রাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঞ্চলিক জলসীমায় পৌঁছায় এবং বর্তমানে দক্ষিণাঞ্চলের একটি বন্দরে নোঙর করা রয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের আইআরআইবি জানায়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একাধিক হুমকি সত্ত্বেও ইরানি ট্যাংকার ‘সিলি সিটি’ ইরানি নৌবাহিনীর পাহারায় নিরাপদে আরব সাগর অতিক্রম করে গত রাতে ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে।
বর্তমানে এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে নোঙর করে রয়েছে বলেও জানানো হয়।
এদিকে গতকাল মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। জানিয়েছে, হরমুজ প্রণালি ঘিরে আরোপিত নৌ অবরোধের পর থেকে এখন পর্যন্ত মোট ২৭টি জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে অথবা ইরানের বন্দরে ফেরত পাঠিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত ১৩ এপ্রিল থেকে এই অবরোধ কার্যকর হওয়ার পর কোনো জাহাজই অবরোধ ভেঙে এগোতে পারেনি।
তবে আজ ইরানের আঞ্চলিক জলসীমায় পৌঁছানো নিয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি।
এর আগে আনাদুলু এজেন্সির খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিলো ইরানের সব বন্দরগামী ও বন্দর থেকে বের হওয়া জাহাজের ওপর এই অবরোধ প্রয়োগ করা হবে।
তবে অ-ইরানি গন্তব্যে যাওয়া জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচল পুরোপুরি বন্ধ করা হয়নি।
মার্কিন কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে ইরানের সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের চাপ তৈরি হয়েছে এবং অবরোধ কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
আরও পড়ুন:








