বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি বাতিলের প্রস্তাব আনবে স্পেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১২:৪৩

শেয়ার

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি বাতিলের প্রস্তাব আনবে স্পেন
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে বিদ্যমান অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট বা অংশীদারিত্ব চুক্তি আনুষ্ঠানিকভাবে ছিন্ন করার জন্য স্পেন ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুরোধ জানাবে।

মঙ্গলবার ইইউ-এর কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানাবে দেশটি।

রোববার স্পেনের দক্ষিণাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল আন্দালুসিয়ায় এক নির্বাচনি সমাবেশে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘোষণা দেন।

তিনি বলেন,মঙ্গলবার স্পেন সরকার ইউরোপকে একটি প্রস্তাব দেবে, যার লক্ষ্য হবে ইইউ ও ইসরায়েলের মধ্যে থাকা অ্যাসোসিয়েশন চুক্তি বাতিল করা।

তিনি অভিযোগ করেন, তেলআবিব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী কোনো সরকার ইউরোপীয় ইউনিয়নের অংশীদার হতে পারে না। ২০০০ সালে কার্যকর হওয়া ইউরোপীয় ইউনিয়ন–ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তিতে মানবাধিকার মানার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্পেন ও আয়ারল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের কাছে যৌথভাবে একটি চিঠি পাঠিয়ে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার আহ্বান জানান।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পেনের বিরুদ্ধে দ্বিচারিতা ও শত্রুতার অভিযোগ তুলেছেন। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সামাজিক মাধ্যমে স্প্যানিশ ভাষায় এর জবাব দিয়ে বলেন, তার দেশ দ্বিচারিতাপূর্ণ উপদেশ মেনে নেবে না। তিনি তুরস্ক ও ভেনেজুয়েলার মতো দেশগুলোর সঙ্গে স্পেনের সম্পর্কেরও সমালোচনা করেন।



banner close
banner close