সোমবার

২০ এপ্রিল, ২০২৬ ৭ বৈশাখ, ১৪৩৩

ইরানের পতাকাবাহী জাহাজ আটকের দাবি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ০৯:৩৪

শেয়ার

ইরানের পতাকাবাহী জাহাজ আটকের দাবি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অতিক্রমের চেষ্টা করা ইরানের একটি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, জাহাজটি হরমুজ প্রণালির কাছে অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, তুসকা নামের জাহাজটিকে থামার নির্দেশ দেয় মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। তবে জাহাজটির ক্রুরা নির্দেশ না মানলে নৌবাহিনী ইঞ্জিন কক্ষে গুলি চালিয়ে জাহাজটিকে অচল করে দেয়। পরে মার্কিন মেরিন সদস্যরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং তল্লাশি শুরু করে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, জাহাজটি ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের দিকে যাচ্ছিলো এবং ছয় ঘণ্টা ধরে দেয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছিল। ক্রুদের ইঞ্জিন কক্ষ খালি করার নির্দেশও মানা হয়নি বলে জানানো হয়।

এ ঘটনার জবাবে তেহরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সোমবার ভোরে ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যা চীন থেকে ফিরছিল।

খাতাম আল-আম্বিয়া সদর দফতরের এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এই ‘সশস্ত্র জলদস্যুতার’ জবাব খুব শিগগিরই দেয়া হবে এবং প্রতিশোধ নেয়া হবে।



banner close
banner close