এক বিশেষ বার্তায় শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার কঠোর ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি। বলেন, শত্রুদের ‘নতুন পরাজয়ের স্বাদ’ দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী।
টেলিগ্রামে দেয়া ওই বার্তায় মুজতাবা খামেনি বলেন, ইরানের সেনাবাহিনীসাহসিকতার সঙ্গে দেশের ভূখণ্ড, জলসীমা ও জাতীয় পতাকা রক্ষা করছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'ইরানের ড্রোনগুলো আমেরিকা ও ইসরায়েলের ওপর বজ্রপাতের মতো আঘাত হানছে।
বার্তায় তিনি তার নিহত পিতা ও এক্স সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, আয়াতুল্লাহ আলি খামেনি বিপ্লবের প্রথম দশক থেকেই সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিলেন।
বার্তার শেষাংশে তিনি যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন, সেই শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন:








