শনিবার

১৮ এপ্রিল, ২০২৬ ৫ বৈশাখ, ১৪৩৩

ইরানের বাধায় হরমুজে আবারও থামলো ‘বাংলার জয়যাত্রা ’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ১০:০৯

শেয়ার

ইরানের বাধায় হরমুজে আবারও থামলো ‘বাংলার জয়যাত্রা ’
ছবি: সংগৃহীত

ইরানের ঘোষণা অনুযায়ী হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ার পরও আবারও থামিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। শুক্রবার রাতে শারজাহ বন্দর থেকে যাত্রা শুরুর পর প্রণালিতে প্রবেশ করলেও শেষ পর্যন্ত ইরানি বাহিনীর বাধায় এগোতে পারেনি জাহাজটি।

বিএসসি সূত্র জানায়, রাত ৯টার দিকে জাহাজটি নোঙর তুলে ফুজাইরা বন্দরের উদ্দেশে রওনা দেয় এবং রাত ১১টা ৫০ মিনিটে হরমুজ প্রণালিতে প্রবেশ করে। তবে রাত সাড়ে ১২টার দিকে ইরানি নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে সব জাহাজকে থামতে ও ইঞ্জিন বন্ধ করতে নির্দেশ দেয়। জানানো হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালি অতিক্রম করতে পারবে না।

এর আগে যুদ্ধ পরিস্থিতির কারণে ৩১ জন নাবিকসহ প্রায় ৪০ দিন আটকে ছিল ‘বাংলার জয়যাত্রা’। ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর আবার যাত্রা শুরু করলেও ১০ এপ্রিলও প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি জাহাজটি। সর্বশেষ চেষ্টাতেও বাধার মুখে পড়ায় জাহাজটির যাত্রা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।



banner close
banner close