বৃহস্পতিবার

১৬ এপ্রিল, ২০২৬ ৩ বৈশাখ, ১৪৩৩

ইকুয়েডরে বাস খাদে পড়ে নিহত ১৪, আহত ২৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ০৩:০০

শেয়ার

ইকুয়েডরে বাস খাদে পড়ে নিহত ১৪, আহত ২৯
ছবি সংগৃহীত

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ২৯ জন।

দেশটির আন্দিজ অঞ্চলের আজুয়াই প্রদেশের মোলেতুরো শহরে এ দুর্ঘটনা ঘটে। প্রদেশটির রাজধানী কুয়েঙ্কা ইকুয়েডরের তৃতীয় জনবহুল নগরী। কুইটো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ইকুয়েডরের জরুরি সেবা সংস্থা ইসিইউ ৯১১ বুধবার রাতে এক্সে জানায়, এই মুহূর্তে কুয়েঙ্কা-মোলেতুরো মহাসড়কে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ২৯ জন।’

সংস্থাটি আরও জানায়, ‘সমন্বিত সংস্থাগুলোর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। আরও কেউ নিহত হয়েছেন কি না তা খুঁজে দেখা হচ্ছে।’ তবে বাসে কতজন যাত্রী ছিলেন, তা উল্লেখ করা হয়নি।

দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। সরকারি হিসাবে, গত বছর সড়ক দুর্ঘটনায় দুই সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল রেকর্ড ২ হাজার ৩৭৩ জন।,



banner close
banner close