বৃহস্পতিবার

১৬ এপ্রিল, ২০২৬ ৩ বৈশাখ, ১৪৩৩

চার ইসরায়েলি গুপ্তচর আটক করলো ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ১০:৪২

শেয়ার

চার ইসরায়েলি গুপ্তচর আটক করলো ইরান
ছবি সংগৃহীত

ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশ থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত চার সন্দেহভাজন গুপ্তচরকে আটক করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের রেভোলিউশনারি গার্ডসের (আইআরজিসি)। এক বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতরা ইন্টারনেটের মাধ্যমে মোসাদের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি এবং অবস্থান সংক্রান্ত তথ্য পাঠিয়েছে।

বর্তমানে এই সন্দেহভাজনদের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: এএফপি



banner close
banner close