বুধবার

১৫ এপ্রিল, ২০২৬ ২ বৈশাখ, ১৪৩৩

ইরানের হুঁশিয়ারি: মার্কিন অবরোধ চললে লোহিত সাগর বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ১৮:০৭

শেয়ার

ইরানের হুঁশিয়ারি: মার্কিন অবরোধ চললে লোহিত সাগর বন্ধ
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত রাখলে পারস্য উপসাগর, ওমান সাগর ও লোহিত সাগরে বাণিজ্যপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী সোমবার এই বিবৃতি প্রকাশ করে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ চালিয়ে যায় এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারের নিরাপত্তা বিঘ্নিত করে, তাহলে তা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল হবে। তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী এই তিনটি সাগরে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম চলতে দেবে না।

বিবৃতিতে আরও বলা হয়, লোহিত সাগর অবরুদ্ধ করতে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীদের সক্রিয় করা হতে পারে।

সূত্র: টাইমস অব ইসরায়েল



banner close
banner close