ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করেছে বলে দাবি করেছে।
মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দেশের ছয়টি প্রদেশে একযোগে চালানো এই অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত ব্যক্তি, অস্ত্র পাচারকারী এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-র বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, গ্রেফতারকৃতদের পরিচয় বা তাঁদের নির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের গণগ্রেফতার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে। ইরানের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আরও পড়ুন:








