বুধবার

১৫ এপ্রিল, ২০২৬ ২ বৈশাখ, ১৪৩৩

বিশ্ব পাসপোর্ট ইনডেক্সে সিঙ্গাপুর শীর্ষে, বাংলাদেশ দুই ধাপ পিছিয়ে ৯৫তম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ১১:০২

শেয়ার

বিশ্ব পাসপোর্ট ইনডেক্সে সিঙ্গাপুর শীর্ষে, বাংলাদেশ দুই ধাপ পিছিয়ে ৯৫তম
ছবি সংগৃহীত

লন্ডনভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি ধরে রেখেছে। দেশটির পাসপোর্টধারীরা ১৯২টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত সূচকেও সিঙ্গাপুর শীর্ষস্থানে ছিল।

একই সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে সুইডেন। চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।

পঞ্চম স্থানে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। ষষ্ঠ স্থানে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য। সপ্তম স্থানে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাতভিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। অষ্টম স্থানে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া। নবম স্থানে লিচেনস্টাইন ও লিথুয়ানিয়া। দশম স্থানে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

এদিকে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ দুই ধাপ পিছিয়ে ৯৫তম স্থানে নেমে এসেছে। আগের সূচকে দেশটির অবস্থান ছিল ৯৩তম। বাংলাদেশের পাসপোর্টধারীরা মাত্র ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান।

হেনলি অ্যান্ড পার্টনার্সের এই সূচক বিশ্বের ১৯৯টি পাসপোর্টের ভিসামুক্ত প্রবেশাধিকারের ভিত্তিতে তৈরি করা হয়। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।



banner close
banner close