যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহু প্রতীক্ষিত আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পৃথক বৈঠক করেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে। এ সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।
বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও উপস্থিত ছিলেন।
এছাড়া দিনের শুরুতেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধি দলও শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করে।
তবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে শাহবাজ শরিফের পৃথক বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:








