দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ ৪০ দিন পর আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে তেল আবিব এ মসজিদ বন্ধ করে রেখেছিল।
স্থানীয় সূত্র জানায়, পুরনো শহর (ওল্ড সিটি)। অবস্থিত আল-আকসা ভোরের প্রথম আলোতেই খুলে দেওয়া হয়। ফজরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদের দরজা খুলে দেয়ার পর শত শত ফিলিস্তিনি মুসল্লি আল-হারাম আল-শরিফ প্রাঙ্গণে প্রবেশ করেন। অনেককে কান্না করতে দেখা গেছে এবং কিছু মুসল্লি সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
৪০ দিন পর প্রথমবারের মতো এখানে জামাতে নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে শত শত মুসল্লি অংশ নেন। এর আগে ৬ এপ্রিল, ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতেমার বেন-গভির মসজিদে প্রবেশ করেছিলেন, মসজিদ তখনও বন্ধ ছিল।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মসজিদে সাধারণ মুসল্লিদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ছিল। শুধুমাত্র মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছিল। ফিলিস্তিনিদের তখন শহরের ছোট মসজিদগুলোতে নামাজ পড়তে বাধ্য করা হয়েছিল।
এ বছর ঈদুল ফিতরের নামাজও আল-আকসা মসজিদে আদায় করা হয়নি। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এটি প্রথমবারের মতো এমন ঘটনা। একই সময়ে ইসরাইল খ্রিস্টানদের পবিত্র স্থান চার্চ অব দ্য হলি সেপালকেও বন্ধ করে দেয়।
আরও পড়ুন:








