বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে হামলা চালাল ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬ ১১:৫৪

শেয়ার

যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে হামলা চালাল ইসরায়েল
ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানালেও তা লঙ্ঘন করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

দক্ষিণ লেবাননের বারাআচিট শহরে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে আল জাদিদ টিভি।

এমন এক সময় এই হামলার ঘটনা ঘটল, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে বলেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের মিত্রদের মধ্যে যে আঞ্চলিক যুদ্ধবিরতি হয়েছে, তাতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে না।

যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-যিনি এই চুক্তির মধ্যস্থতাকারীদের একজন-আগে বলেছিলেন যে, পক্ষগুলো ‘লেবাননসহ পুরো অঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।

এখন ইসরায়েলের এই হামলার পর বোঝা যাচ্ছে, যুদ্ধবিরতির পরিধি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ভিন্ন ব্যাখ্যা ও অবস্থান রয়েছে।,