পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান তাদের মিত্রদের সঙ্গে সব সংঘাতপূর্ণ এলাকায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল)। ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, গভীর বিনয়ের সঙ্গে জানাচ্ছি, ইসলামিক রিপাবলিক অব ইরান ও যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্ররা সর্বত্র, এমনকি লেবাননেও অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। খবর আনাদোলুর।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি ইরানে হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন।,
শাহবাজ শরিফ জানান, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আগামী শুক্রবার (১০ এপ্রিল)। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, উভয় পক্ষই অসাধারণ প্রজ্ঞা ও বোঝাপড়ার পরিচয় দিয়েছে এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গঠনমূলকভাবে যুক্ত রয়েছে।
একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ‘ইসলামাবাদ আলোচনা’ সফল হবে এবং এর মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। ভবিষ্যতে আরও ইতিবাচক খবর আসবে বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:








