ইরানে পারমাণবিক বোমা হামলার সম্ভাবনা নাকচ করেছে হোয়াইট হাউস। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর সাম্প্রতিক বক্তব্য ঘিরে যে আলোচনা তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে এই ব্যাখ্যা দেওয়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর দেওয়া কঠোর আলটিমেটাম বাস্তবায়নে সামরিক সক্ষমতা নিয়ে মন্তব্য করেন ভ্যান্স। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হাতে এমন কিছু অস্ত্র রয়েছে, যেগুলো এখনো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক হামলার সম্ভাবনা নিয়ে নানা ব্যাখ্যা ছড়িয়ে পড়ে।
এ পরিস্থিতিতে হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক প্রতিক্রিয়ায় জানায়, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ইঙ্গিত ছিল না। বরং এ ধরনের ব্যাখ্যাকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ হিসেবে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছিল, ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত রয়েছে। হোয়াইট হাউস সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে
আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের মন্তব্য ও পাল্টা ব্যাখ্যা নতুন করে কূটনৈতিক আলোচনা উসকে দিয়েছে।
আরও পড়ুন:








