বুধবার

৮ এপ্রিল, ২০২৬ ২৪ চৈত্র, ১৪৩২

স্প্যানিশ ভাষা শিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ১৯:০৮

শেয়ার

স্প্যানিশ ভাষা শিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প
ছবি সংগৃহীত

ভেনেজুয়েলায় তার বিপুল জনপ্রিয়তার দাবি তুলে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এজন্য দ্রুত স্প্যানিশ ভাষাও শিখে ফেলবেন বলে জানান তিনি।

সোমবার (৬ এপ্রিল)। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মজার ছলে ট্রাম্প জানান, ভেনেজুয়েলায় যদি তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হন, তাহলে আগের যেকোনো প্রার্থীর চেয়ে বেশি সমর্থন পাবেন। খবর ফক্স নিউজের।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এখানের কাজ শেষ করলে ভেনেজুয়েলায় যাব। খুব দ্রুত স্প্যানিশ শিখে ফেলব-ভাইষা শেখায় আমি ভালো। তারপর প্রেসিডেন্ট নির্বাচন করব।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। এরপর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগ্রেজ।,



banner close
banner close