মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

'ইরান তার বন্ধুদের ভুলে যায়নি, প্রথম মালয়েশিয়ান জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে গেছে'

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ১২:০৯

শেয়ার

'ইরান তার বন্ধুদের ভুলে যায়নি, প্রথম মালয়েশিয়ান জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে গেছে'
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিরাপদে পার হয়েছে মালয়েশিয়ার ট্যাংকার জাহাজ । বিষয়টি নিশ্চিত করেছে কুয়ালালামপুরে অবস্থিত ইরানি দূতাবাস।

মঙ্গবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানি দূতাবাস জানায়, 'আমরা বলেছিলাম যে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার বন্ধুদের ভুলে যায়নি। প্রথম মালয়েশিয়ান জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে গেছে।'

এদিকে, ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, ইরান আত্মসমর্পণ না করলে তাদের কোনো সেতু থাকবে না। কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না। কিছুই থাকবে না।



banner close
banner close