শুক্রবার

৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র, ১৪৩২

পাকিস্তানের ইসলামাবাদে ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ ১৯:০৮

শেয়ার

পাকিস্তানের ইসলামাবাদে ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি
ছবি সংগৃহীত

জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় ইসলামাবাদ শহরে আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা করেছে পাকিস্তান সরকার। শনিবার (৪ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শুক্রবার (৩ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘোষণা দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জ্বালানি মূল্যবৃদ্ধির চাপ থেকে সাধারণ মানুষকে সাময়িক স্বস্তি দেওয়া যায়।

সরকারি এ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে বলে জানান মন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন জ্বালানি মূল্য ঘোষণা করেন। এতে পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়।

পাকিস্তান মূলত আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরশীল, যার বড় অংশ আসে হরমুজ প্রণালি দিয়ে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কারণে এই রুটে বিঘ্ন সৃষ্টি হলেও, সরকার জানিয়েছে, ইরান-এর সঙ্গে আলোচনার মাধ্যমে পাকিস্তানি পতাকাবাহী জাহাজের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হয়েছে।



banner close
banner close