খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হোলি উইক উপলক্ষে ২ হাজারেরও বেশি বন্দিকে মুক্তি দিয়েছে কিউবা সরকার। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্রে অবস্থিত কিউবার দূতাবাস এক বিবৃতিতে জানায়, মুক্তিপ্রাপ্ত ২ হাজার ১০ জন বন্দির মধ্যে বিদেশি নাগরিক, তরুণ, নারী এবং ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা রয়েছেন। তাদের মুক্তির ক্ষেত্রে অপরাধের ধরন, কারাগারে আচরণ, দণ্ডের বড় অংশ ভোগ এবং স্বাস্থ্যগত অবস্থার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানায়, এই সিদ্ধান্তটি ‘মানবিক ও সার্বভৌম উদ্যোগের অংশ’ হিসেবে নেওয়া হয়েছে।
তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, কিউবায় এখনো শত শত রাজনৈতিক বন্দি আটক রয়েছেন। একই সঙ্গে সরকারবিরোধীদের বিরুদ্ধে হয়রানি ও মামলা অব্যাহত রয়েছে বলেও অভিযোগ তাদের।
উল্লেখ্য, চলতি বছর এটি দ্বিতীয়বারের মতো বন্দি মুক্তির ঘোষণা দিল কিউবা সরকার। এর আগে মার্চ মাসেও ৫১ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। আর ২০২৫ সালে ভ্যাটিকান সিটি ও যুক্তরাষ্ট্র–এর মধ্যস্থতায় ৫৫৩ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়।
আরও পড়ুন:








