শুক্রবার

৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র, ১৪৩২

হায়দরাবাদের কবরস্থান থেকে ৪১৪ গ্যাস সিলিন্ডার উদ্ধার, আটক ১০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ ১৭:৫৭

আপডেট: ৩ এপ্রিল, ২০২৬ ১৮:০৭

শেয়ার

হায়দরাবাদের কবরস্থান থেকে ৪১৪ গ্যাস সিলিন্ডার উদ্ধার, আটক ১০
ছবি সংগৃহীত

ভারতের হায়দরাবাদ শহরের একটি কবরস্থান থেকে ৪১৪টি রান্নার গ্যাস সিলিন্ডার জব্দ করেছে পুলিশ। রয়টার্স–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ ঘটনায় কালোবাজারির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।

দেশটির এক সরকারি কর্মকর্তা বৃহস্পতিবার (২ মার্চ) জানান, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে, ফলে বাজারে সংকট দেখা দেয়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে একদল অসাধু ব্যবসায়ী কবরস্থানে সিলিন্ডার মজুত করে কালোবাজারে বিক্রির চেষ্টা করছিল।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়–এর জ্যেষ্ঠ কর্মকর্তা সুজাতা শর্মা এক নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘শুধু গতকালই প্রায় ২ হাজার ৬০০টি অভিযান চালানো হয়েছে এবং প্রায় ৭০০টি সিলিন্ডার জব্দ করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘সম্প্রতি হায়দরাবাদের একটি কবরস্থানের ভেতরে এক জায়গায় প্রায় ৪০০টি সিলিন্ডার পাওয়া গেছে। সেখানে ১০ জনকে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, জব্দ করা সিলিন্ডার এবং অভিযুক্তদের ব্যবহৃত কিছু যানবাহনের মোট মূল্য প্রায় ২২ লাখ রুপি।



banner close
banner close