শুক্রবার

৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র, ১৪৩২

ইসরাইলে ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ ০৮:১৫

শেয়ার

ইসরাইলে ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরান ও ইসরাইল এর মধ্যে। শুক্রবার (৩ মার্চ) ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আলজাজিরা-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং হামলা মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা তেলআবিব ও ইলাত অঞ্চলে ইসরাইলের সামরিক ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরাইলের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

এর আগে, ইরানে হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ পাল্টা হামলার হুমকিও দেয় তারা।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে এক খোলা চিঠিতে প্রশ্ন তুলেছেন, চলমান এই সংঘাত আদৌ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থকে এগিয়ে নিচ্ছে কি না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই চিঠিতে তিনি দাবি করেন, ইরান কখনো আগ্রাসন বা যুদ্ধ শুরুর পথ বেছে নেয়নি।

চিঠিতে তিনি আরও বলেন, ইরানকে হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির ক্ষমতাধর গোষ্ঠীর স্বার্থে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিই বর্তমান উত্তেজনা বৃদ্ধির অন্যতম কারণ।

উল্লেখ্য, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা ও কূটনৈতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।



banner close
banner close