বৃহস্পতিবার

২ এপ্রিল, ২০২৬ ১৯ চৈত্র, ১৪৩২

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ০৮:৫৭

শেয়ার

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ছবি: সংগৃহীত

৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে দেশটিতে এ ভূমিকম্প সংঘটিত হয়।

ভূমিকম্পের পর পর ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও এটি পরবর্তীতে প্রত্যাহার করা হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত একজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বা্র্তাসংস্থা এপি।

এর পাশাপাশি বেশ কয়েকটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তেরনাত শহর থেকে ১২০ কিলোমিটার দূরে। এখানে দুই লাখেরও বেশি মানুষের বসবাস রয়েছে।

প্রাথমিক তথ্যে অবশ্য বলা হয়েছিল ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছিল মালাক্কা সাগরে ভূমিকম্পটি সংঘটিত হয়েছে। তবে পরবর্তীতে তথ্যে পরিবর্তন আনা হয়।



banner close
banner close