বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া ভিসা বাতিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ১৩:৩৪

শেয়ার

মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া ভিসা বাতিল
ফাইন ফটো

অস্ট্রেলিয়া বাংলাদেশি ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে। দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ মঙ্গলবার (৩১ মার্চ) এ সিদ্ধান্ত নেয়। তিনি ইস্টার উপলক্ষে ‘লিগেসি অব ফেইথ’ শীর্ষক বক্তৃতা সফরে অস্ট্রেলিয়া গেলে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তার কর্মসূচি নির্ধারিত ছিল।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ডেইলি মেলের প্রতিবেদন অনুযায়ী, অতীতে ইহুদিবিদ্বেষী বক্তব্য ও অ্যাডলফ হিটলারের প্রশংসার ঘটনায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তৃতায় তিনি হিটলারকে ইহুদিদের জন্য ঈশ্বরের শাস্তি বলে উল্লেখ করেন এবং ইহুদি জনগোষ্ঠীকে বিভিন্ন সামাজিক সমস্যার জন্য দায়ী করেন বলে অভিযোগ রয়েছে।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম সিনেটে জানান, আজহারির অস্ট্রেলিয়া সফর নিয়ে বিভিন্ন কমিউনিটি গ্রুপ ও সংসদ সদস্যদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। তিনি বলেন, বাংলাদেশ অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ একাধিক সংগঠন এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল।

এর আগে ২০২১ সালে তাকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বাংলাদেশেও ঘৃণামূলক বক্তব্যের অভিযোগে তার জনসমক্ষে বক্তব্য দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।



banner close
banner close