বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

ফুজাইরায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত

লাইভ আপডেটস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ১২:১৯

শেয়ার

ফুজাইরায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত
ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় বিমান প্রতিরক্ষা বাহিনী কর্তৃক আটক করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ খামারে পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার আল-রিফা এলাকায় এ ঘটনা ঘটে।

ফুজাইরার সরকারি মিডিয়া অফিস জানায়, আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ড্রোন আটক করে। পরে ওই ড্রোনের ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। কর্তৃপক্ষ নিহত ব্যক্তির পরিচয় বাংলাদেশি হিসেবে নিশ্চিত করেছে।

ঘটনার পর উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং এলাকার নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে। কর্তৃপক্ষ জনসাধারণকে এ বিষয়ে গুজব বা অসমর্থিত তথ্য এড়িয়ে চলার এবং শুধু সরকারি সূত্র থেকে নিয়মিত আপডেট গ্রহণের অনুরোধ জানিয়েছে।

সূত্র: গালফ নিউজ



banner close
banner close