বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ১১:১৩

শেয়ার

ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
ছবি সংগৃহীত

ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি এএন-২৬ মডেলের ছিল। এতে ২৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। নির্ধারিত ফ্লাইট চলাকালীন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে এটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে চিহ্নিত করা হয়েছে। তবে বিস্তারিত তদন্ত চলছে।

ক্রিমিয়া উপদ্বীপ ২০১৪ সালে ইউক্রেন থেকে দখল করে নেয় রাশিয়া। এই অঞ্চলে সামরিক কার্যক্রমের কারণে প্রায়ই উত্তেজনা দেখা দেয়। এএন-২৬ বিমানটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং অতীতে এ ধরনের একাধিক দুর্ঘটনায় জড়িত ছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান



banner close
banner close