বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ০৮:১৪

শেয়ার

ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল
ছবি সংগৃহীত

ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের ইরানে সম্ভাব্য কোনো স্থল অভিযানে স্থলভাগে অংশ নেবে না। ইসরায়েলের চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে গত রোববার।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান চালায়, তবে ইসরায়েলি সেনারা স্থলভাগে যোগ দেবে না। এর ফলে তেল আবিব এ ধরনের অভিযানের দায়িত্ব পুরোপুরি মার্কিন বাহিনীর ওপর ছেড়ে দিতে চায়।

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রে ইরানে সম্ভাব্য স্থল অভিযান নিয়ে আলোচনা চলছে। পেন্টাগন সীমিত স্থল অভিযানসহ বিভিন্ন বিকল্প নিয়ে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যদিও হোয়াইট হাউস এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অনুমোদনের তথ্য প্রকাশ করেনি।

ইরান যুক্তরাষ্ট্রের যেকোনো স্থল আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছে। ইরানি কর্মকর্তারা বলেছেন, মার্কিন সেনারা দেশের ভূখণ্ডে প্রবেশ করলে তাদের ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি হতে হবে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেপ জানিয়েছেন, ভিয়েতনাম যুদ্ধ দেখিয়েছে কখন আকাশযুদ্ধ স্থলযুদ্ধে রূপ নেয়। তিনি বলেছেন, ইরানের ক্ষেত্রেও অনুরূপ ইঙ্গিত দেখা যাচ্ছে এবং আগামী ১০ দিনের মধ্যে পরিস্থিতি আরও স্পষ্ট হবে।

প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সমর্থকরা মনে করেন, ওয়াশিংটনকে একটি ব্যয়বহুল স্থলযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যেখানে ইসরায়েল নিজেদের সেনা পাঠাতে চাইছে না।

সূত্র: মিডল ইস্ট মনিটর এবং ইসরায়েলি চ্যানেল ১২।



banner close
banner close