মঙ্গলবার

৩১ মার্চ, ২০২৬ ১৭ চৈত্র, ১৪৩২

ভারতের বিহারে মন্দিরে পদপিষ্টে নিহত ৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬ ১৯:১০

শেয়ার

ভারতের বিহারে মন্দিরে পদপিষ্টে নিহত ৮
ছবি সংগৃহীত

ভারতের বিহারের নালন্দায় শীতলা মন্দিরে পদপিষ্টের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মন্দির চত্বরে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি মঙ্গলবার শীতলা মন্দিরে পূজা দিতে বহু ভক্ত সমাগম হয়। ওইদিন মন্দির এলাকায় ভিড় ছিল অস্বাভাবিক। লাইনে দাঁড়িয়ে পূজার অপেক্ষারত ভক্তদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি শুরু হলে পদপিষ্টের ঘটনাটি ঘটে।

নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধরী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

বিহার সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে চার লাখ ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি করে মোট ছয় লাখ রুপি প্রদান করা হবে বলে জানানো হয়েছে।



banner close
banner close