মঙ্গলবার

৩১ মার্চ, ২০২৬ ১৭ চৈত্র, ১৪৩২

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে চার ইসরায়েলি সেনা নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬ ১২:৩০

শেয়ার

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে চার ইসরায়েলি সেনা নিহত
ছবি সংগৃহীত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে গোলাগুলিতে চারজন ইসরায়েলি সেনা নিহত এবং দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযান চালানোর সময় নাহাল রিকনাইসান্স ইউনিটের সদস্যরা হিজবুল্লাহর একটি সশস্ত্র দলের মুখোমুখি হন। এ সময় উভয় পক্ষের মধ্যে কাছাকাছি দূরত্বে তীব্র গোলাগুলি শুরু হয়।

আইডিএফ জানিয়েছে, এতে কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধা হতাহত হয়েছে। তদন্তে আরও বলা হয়, আহত সেনাদের সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহ যোদ্ধারা একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এতে অতিরিক্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে আইডিএফ ট্যাংক থেকে গোলাবর্ষণ ও বিমান হামলার মাধ্যমে পাল্টা জবাব দেয় এবং ওই এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাক্সিম এনটিস (২১)। তাঁরা সবাই নাহাল ব্রিগেডের রিকনাইসান্স ইউনিটে কর্মরত ছিলেন। চতুর্থ নিহত সেনার নাম এখনো প্রকাশ করা হয়নি। একই ঘটনায় একজন সেনা গুরুতর আহত এবং আরেকজন রিজার্ভ সেনা মাঝারি আহত হয়েছেন।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল



banner close
banner close