মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

দক্ষিণ লেবাননে অভিযান বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ১৩:২২

শেয়ার

দক্ষিণ লেবাননে অভিযান বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর
ছবি সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে সামরিক অভিযান ও দখলদারিত্ব আরও সম্প্রসারণের জন্য দেশটির সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। রোববার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। পাশাপাশি ইসরায়েলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তিনি।

ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, উত্তরাঞ্চলের পরিস্থিতির মৌলিক পরিবর্তন করতে ইসরায়েল বদ্ধপরিকর। লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী কঠোরভাবে অভিযান চালিয়ে যাবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়। এর পর ২ মার্চ থেকে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে। ফলশ্রুতিতে লেবাননে ব্যাপক বিমান হামলা ও দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এখন পর্যন্ত এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে প্রাণহানি, অবকাঠামোগত ক্ষতি এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।



banner close
banner close