রবিবার

২৯ মার্চ, ২০২৬ ১৫ চৈত্র, ১৪৩২

ইরানের হামলায় ইসরায়েলের কারখানায় আগুন, রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ২১:২৭

আপডেট: ২৯ মার্চ, ২০২৬ ২২:৫৯

শেয়ার

ইরানের হামলায় ইসরায়েলের কারখানায় আগুন, রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কা
ছবি সংগৃহীত

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবার নিওত হোভাব শিল্পাঞ্চলে ইরানের হামলায় একটি কারখানায় আগুন লেগেছে এবং সেখানকার বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় একজন ব্যক্তি আহত হয়েছেন। কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে এবং জানালা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

ইরানের হামলার কারণে ইসরায়েলের বিরশেবা শহর থেকে প্রায় ৪ মাইল দূরে অবস্থিত নিওত হোভাব শিল্পাঞ্চলের একটি কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত এক ব্যক্তি আহত হয়েছেন।

কারখানাটিতে বিপজ্জনক রাসায়নিক উপকরণ মজুত থাকায় সেগুলো ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ কারণে শিল্পাঞ্চলটির কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে এবং জানালা বন্ধ রাখতে বলা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রাসায়নিক বিস্তার রোধে জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে। এখন পর্যন্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা



banner close
banner close