শনিবার

২৮ মার্চ, ২০২৬ ১৪ চৈত্র, ১৪৩২

ইরানের দাবি: দুবাইয়ে ইউক্রেনীয় ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে

লাইভ আপডেটস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১৭:৫৯

শেয়ার

ইরানের দাবি: দুবাইয়ে ইউক্রেনীয় ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে
ছবি সংগৃহীত

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত একটি ইউক্রেনীয় ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা হামলা চালিয়ে ধ্বংস করেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এই ব্যবস্থাটি মার্কিন বাহিনীকে সহায়তা করছিল।

আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, দুবাইয়ে মার্কিন কমান্ডার ও সৈন্যদের গোপন আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি মার্কিন সামরিক বাহিনীকে সহায়তাকারী একটি ইউক্রেনীয় ড্রোন-প্রতিরোধী ব্যবস্থাও লক্ষ্যবস্তু করে তা ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার সংযুক্ত আরব আমিরাত সফর করেন। এই সফরের মধ্যেই হামলার দাবি করে বিবৃতি দিয়েছে ইরান।

স্বতন্ত্রভাবে ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত বা মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।



banner close
banner close