ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজে হামলা চালিয়েছে। শনিবার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, ওমানের সালালাহ বন্দর থেকে বহু দূরে অবস্থানরত একটি লজিস্টিক জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। জাহাজটি আগ্রাসী মার্কিন সেনাবাহিনীকে সহায়তা করছিল বলে দাবি করে ইরানের সশস্ত্র বাহিনী। হামলার সময় ভ্রাতৃপ্রতীম দেশ ওমানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ইসরায়েলে নিক্ষেপ করা কিছু ক্ষেপণাস্ত্রের গায়ে ভারত, জার্মানি, স্পেন ও পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানিয়ে লেখা থাকার কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এবং মুম্বাইস্থ ইরানি কনস্যুলেট। আইআরজিসি জানিয়েছে, শনিবার সকালে ইসরায়েলের আশদোদ শহরের জ্বালানি ডিপো, মোদিন শহরের সামরিক স্থাপনা এবং দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক তথ্য বিনিময় কেন্দ্রকে লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব দেশের সাধারণ মানুষের সহানুভূতির প্রতীক হিসেবে ক্ষেপণাস্ত্রের গায়ে এসব লেখা যুক্ত করা হয়েছে।
সূত্র: আলজাজিরা
আরও পড়ুন:








