ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে যুদ্ধে যোগ দিয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোরে দক্ষিণ ইসরাইলের লক্ষ্যে এই হামলা চালানো হয়। ইরান যুদ্ধের দ্বিতীয় মাসে এটি প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে সরকারিভাবে স্বীকৃত ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হুমকি মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে হুথি গোষ্ঠীর এক কর্মকর্তা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি তাদের হামলা বাড়ায়, তাহলে ইরানের সমর্থনে তারা যুদ্ধে যোগ দেবে। যদিও যুদ্ধ শুরুর পর থেকে এই অঞ্চলের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আসছিল, ইয়েমেন থেকে আসা কোনো হামলার কথা সরকারিভাবে এটিই প্রথম স্বীকার করল ইসরায়েল।
আরও পড়ুন:








