শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

জেরুজালেমে জুমার নামাজে বাধা ইসরাইলি বাহিনীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ২২:৩২

শেয়ার

জেরুজালেমে জুমার নামাজে বাধা ইসরাইলি বাহিনীর
ছবি সংগৃহীত

দখলকৃত পূর্ব জেরুজালেমের সালাহ আল-দীন স্ট্রিটে শুক্রবার জুমার নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরাইলি বাহিনী। ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ডজন মুসল্লি ও ইমামকে মাত্র তিন মিনিটের মধ্যে নামাজের স্থান ছেড়ে যেতে বলা হয়। পরে জড়ো হওয়া মুসল্লিদের জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরাইলি বাহিনী ওই সড়কে প্রবেশ করে নামাজের প্রস্তুতি নিচ্ছিলাদের ছত্রভঙ্গ করে দেয়। আল-আকসা মসজিদ কমপ্লেক্স গত ২৮ দিন ধরে বন্ধ রাখায় মুসল্লিরা সালাহ আল-দীন স্ট্রিটে জুমার নামাজের জন্য জড়ো হয়েছিলেন। ইসরাইলি কর্তৃপক্ষের এই মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্তের প্রভাব এ ঘটনায় দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই