শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

কয়েক মিনিটের ব্যবধানে ইসরায়েলে ইরানের দুই দফা মিসাইল হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ১৮:০১

শেয়ার

কয়েক মিনিটের ব্যবধানে ইসরায়েলে ইরানের দুই দফা মিসাইল হামলা
ছবি সংগৃহীত

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক মিনিটের ব্যবধানে দুই দফা মিসাইল নিক্ষেপ করেছে ইরান। শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৫টার পর তেহরান থেকে নতুন করে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মিসাইল হামলার প্রভাবে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান মিসাইল হামলা শুরু করে। এরপর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে দেশটি।

সাম্প্রতিক সময়ে ইরান ক্লাস্টার মিসাইলের ব্যবহার বাড়িয়েছে বলে জানা গেছে। এসব মিসাইলে একাধিক ছোট বোমা থাকে, যা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। মাঝ আকাশে বিস্ফোরণের মাধ্যমে বোমাগুলো ছড়িয়ে পড়ায় এগুলো প্রতিহত করা কঠিন হয়ে পড়ে।

এ কারণে গত কয়েক দিনে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল।