শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের বৃহত্তম দ্বীপ হনশু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ০৮:৩৭

শেয়ার

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের বৃহত্তম দ্বীপ হনশু
ছবি সংগৃহীত

জাপানের বৃহত্তম দ্বীপ হনশু-তে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় সময় এ ভূমিকম্পের তথ্য জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগের দিন বুধবারও জাপানে ৪ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল প্রায় ২০ কিলোমিটার গভীরে।

ভূগোলগত অবস্থানের কারণে জাপান ‘রিং অব ফায়ার’ অঞ্চলের মধ্যে পড়েছে, যেখানে টেকটোনিক প্লেট-এর সংঘর্ষের ফলে প্রায়ই ভূমিকম্প ঘটে।