শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

মার্কিন নাগরিকদের ইরাক ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১৭:৩০

শেয়ার

মার্কিন নাগরিকদের ইরাক ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরাকে অবস্থিত তাদের সকল নাগরিককে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইরাকের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট হামলার চলমান ঝুঁকির প্রেক্ষাপটে দেশটির বাগদাদ দূতাবাস এ নির্দেশনা জারি করে। একই সঙ্গে বাগদাদের দূতাবাস বা এরবিলের কনস্যুলেট জেনারেলে না যাওয়ার জন্য মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে।

দূতাবাসের জারি করা নতুন নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকের কুর্দি অঞ্চলসহ ইরাকজুড়ে মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে।

বর্তমানে আকাশপথ বন্ধ থাকায় স্থলপথে জর্ডান, কুয়েত, সৌদি আরব ও তুরস্কে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা