বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে পাকিস্তান ও ভারতের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১৩:৪২

শেয়ার

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে পাকিস্তান ও ভারতের শুভেচ্ছা
ছবি সংগৃহীত

বৃহস্পতিবার ২৬ মার্চ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান ও ভারত। পৃথক বার্তায় দুই দেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি অভিনন্দন জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের সরকার ও জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয় এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করা হয়।

অন্যদিকে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন-কে পাঠানো এক বার্তায় স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান। ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রেরিত ওই বার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি অভিনন্দন জানান।

বার্তায় উল্লেখ করা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক সংযোগ এবং ভাষাগত ঐতিহ্য দুই দেশের সম্পর্ককে দৃঢ় ভিত্তি দিয়েছে। পাশাপাশি সংযোগ, বাণিজ্য, উন্নয়ন অংশীদারত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষাসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতার অগ্রগতি তুলে ধরা হয়, যা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে আনছে।



banner close
banner close