বুধবার

২৫ মার্চ, ২০২৬ ১১ চৈত্র, ১৪৩২

ইরানের আশঙ্কা: আলোচনার নামে শীর্ষ নেতাদের হত্যার ফাঁদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ০৮:৩৩

শেয়ার

ইরানের আশঙ্কা: আলোচনার নামে শীর্ষ নেতাদের হত্যার ফাঁদ
ছবি সংগৃহীত

ইরানের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও আলোচনার যে প্রস্তাব দিয়েছে, তা ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের বের করে আনার জন্য একটি কৌশল হতে পারে। তেহরানের ধারণা, এই আলোচনার আড়ালে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের মতো শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা থাকতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের নেতারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে সরাসরি আলোচনাকে গভীর সন্দেহের চোখে দেখছেন। তাঁরা মনে করছেন, এটি ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, বিশেষ করে সাবেক আধা-সামরিক কমান্ডার ও সাম্প্রতিক বিমান হামলা থেকে বেঁচে যাওয়া গালিবাফকে ফাঁদে ফেলার একটি পরিকল্পনা।

ইরানি কর্মকর্তা ও তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা আরব কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার যে ঘোষণা দিয়েছেন, সেটিকেও একধরনের কৌশল হিসেবে দেখছে তেহরান। ইরানের ধারণা, নতুন করে হামলা শুরুর আগে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আনার জন্যই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্প সোমবার ইরানের বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রে বিমান হামলা সাময়িকভাবে স্থগিতের কথা জানান। একইসঙ্গে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ফলপ্রসূ আলোচনা চলছে। তবে ট্রাম্পের এই দাবির পরপরই ইরান পক্ষ থেকে কোনো ধরনের আলোচনা চলার কথা সরাসরি অস্বীকার করা হয়েছে।



banner close
banner close